Saturday, June 13, 2026

সোনিকা মৃত্যু মামলা: বিক্রমের আবেদন খারিজ হাইকোর্টে

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায় মডেল-অভিনেত্রী সোনিকা সিং চৌহানের মৃত্যুতে যে মামলা রুজু হয়েছে তাতে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। যদিও বিক্রমের সেই আবেদন মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আলিপুর আদালতকে এই মামলার দ্রুত শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর অভিযোগে বিক্রমের বিরুদ্ধে মামলা চলছিল আলিপুর আদালতে। সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। যদিও তাঁর সেই আবেদন সোমবার খারিজ করে দিল হাইকোর্ট। একই সঙ্গে আলিপুর আদালতকে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুর আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩০ জুন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ ফ্রেব্রুয়ারি টালিগঞ্জ থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউয়ে লেক মার্কেটের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সোনিকার। সেই রাতে গাড়ির চালকের আসনে ছিলেন বিক্রম। দুর্ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় ওই দু’জনকে ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোনিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এর পরে সোনিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর অভিযোগ দায়ের করে পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তি পান বিক্রম।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...