Saturday, April 25, 2026

সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে কুকর্মের অভিযোগ

Date:

Share post:

ফের বিপাকে জাতীয় কংগ্রেস। এবার কংগ্রেসের (Congress)অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ব্যক্তিগত সচিব পিপি মাধবনের (P P Madhaban) বিরুদ্ধে কুকর্মের অভিযোগ উঠল। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে উত্তমনগর থানায় এফআইআর(FIR) দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi police)।

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে অসম্মান করার অভিযোগ উঠল সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)ব্যক্তিগত সচিব পিপি মাধবনের বিরুদ্ধে। অভিযোগকারিনীর দাবি তাঁর স্বামী রাজধানীতেই কংগ্রেসের অফিসে কাজ করতেন। বছর দুই আগে তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী সেই চাকরি পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস (Congress)সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)ব্যক্তিগত সচিব পিপি মাধবন। সেই সুযোগেই তিনি ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। যদিও কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বলা হয়েছে, যেহেতু তাঁরা বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, তাই ক্ষমতার অপব্যবহার করে হাত শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে পদ্ম শিবির। পুলিশ ঘটনার তদন্ত করছে।



Related articles

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...

ভোটের ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি, কালনায় মৃত্যু বিএলও-র

প্রচণ্ড গরম আর কাজের অত্যধিক চাপই কি কেড়ে নিল প্রাণ? কালনা মহকুমা শাসকের দফতরে নির্বাচনী কাজ করার সময়...

আমার মা-কে রক্ত দিয়ে বাঁচিয়েছিল: ফিরহাদের প্রচারে সম্প্রীতির উদাহরণ তুলে ধরলেন মমতা

বাংলায় ধর্ম-জাত-পাতের ভেদাভেদ যে কোনও দিনও নেই বারেবারে তা প্রমাণিত হয়েছে। বাংলার শান্তিপ্রিয় মানুষ কীভাবে বিপদে একের অন্যের...