Thursday, May 14, 2026

Siliguri: জমা জলে দুর্ভোগ শিলিগুড়ির বাসিন্দাদের

Date:

Share post:

নাগাড়ে বৃষ্টি (rain), বিপর্যস্ত জনজীবন। সোমবার থেকে টানা বৃষ্টিতে নাজেহাল শিলিগুড়িবাসী। শহরের নানা এলাকায় জল জমে যায়। বিধান রোডের (Bidhan road)অনেক এলাকায় দোকান ও বাড়িতে জল ঢুকে যায়। হিলকার্ট রোডের বেশ কিছু এলাকায় জমা জলের কারণে (Waterlogged condition)যান চলাচল ব্যহত হয়। সোমবার সকাল থেকে দার্জিলিং (darjeeling) ও কালিম্পঙে টানা বৃষ্টি চলছে। মঙ্গলবার সকালে পাহাড়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও একাধিক জায়গায় ধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা ।

একটা মাসের দু’বার বন্যার মুখে উত্তরবঙ্গ (north bengal)। ভয়াবহ বৃষ্টির কারণে জুনের দ্বিতীয় সপ্তাহেই বন্যার (flood)মুখোমুখি হয়েছিল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল। মাঝে দু’একদিনের জন্য বিরতি নিলেও ফের আকাশভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। ফলে নতুন করে চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই জমা জলে বিপর্যস্ত শিলিগুড়ির বাসিন্দাদের জীবন। বৃষ্টি যদিও বা কমছে কিন্তু জল নামছে না। জমা জল থেকে রোগ ছড়ানর আশঙ্কাও থেকে যাচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, নিকাশি বেহাল হওয়ার কারণে জল জমেছে। পুরসভা জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।



Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...