Saturday, April 4, 2026

৭ জুলাই ইন্টার্নশিপ পোর্টালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য সরকারের গৃহীত নীতি অনুযায়ী বিভিন্ন দফতরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপের আবেদন জানানোর জন্য একটি পৃথক পোর্টাল তৈরি করা হচ্ছে। আগামী ৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পোর্টালের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ইন্টার্নশিপ করতে আগ্রহীদের এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। উল্লেখ্য, স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দফতরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাব গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। স্নাতকস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। গোটা বিষয়টি শিক্ষা দফতরের তত্ত্বাবধানে হলেও, ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নেৃত্বতাধীন একটি বোর্ড। প্রতি বছর ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে। প্রতি মাসে তাঁরা ছ’হাজার টাকা সাম্মানিক পাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইন্টার্নশিপের মেয়াদ দু’বছরের জন্য হলেও, ইচ্ছে করলে তারপরেও করা যাবে। ইন্টার্নশিপ সফল ভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দফতরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রে কৃষি দফতর নোডাল এজেন্সি হলেও, রাজ্যের সব দফতরেই করা যাবে ইন্টার্নশিপ।

 

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...