Friday, May 15, 2026

পরিত্যক্ত হাসপাতাল থেকে ২ মহিলা-সহ ৪ জনের দেহ উদ্ধার

Date:

Share post:

পরিত্যক্ত হাসপাতাল (Hospital) থেকে ২ মহিলা-সহ চারজনের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai) কান্দিভালি এলাকায়। ঘটনাস্থল থেকে চারটি সুইসাইড নোটও (Suicide) পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

মৃত চারজনের মধ্য়েই তিন মহিলা একই পরিবারের। মৃতদের নাম কিরণ দালভি, তাঁর দুই মেয়ে মুসকান, ভূমিকা এবং চতুর্থজন শিবদয়াল সেন। গত ১৫ বছর ধরে বন্ধ ছিল কান্দিভালির ওই হাসপাতালটি। পরিত্যক্ত হাসপাতাল নিয়ে স্থানীয়রা কেউ মাথা ঘামাননি। তারই একটি ঘরে দীর্ঘদিন ধরেই বাস করত ওই পরিবারটি। এদিন আচমকা দেহগুলি উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, দোতলা থেকে দুই মহিলার দেহ আর একতলা থেকে বাকি দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...