Friday, June 26, 2026

কেরলে সিপিএম পার্টি অফিসে ব্যাপক বোমাবাজি, কাঠগড়ায় কংগ্রেস

Date:

Share post:

“বাংলায় দোস্তি, কেরলে কুস্তি”! ২০১৬ বিধানসভা ভোটে বাম-কংগ্রেস সমঝোতা হওয়ার পর থেকে এই প্রবাদ এ রাজ্যের বুকে বহু প্রচলিত। আসলে বাংলার বুকে বাম-কংগ্রেস আঁতাতের দীর্ঘসূত্রিতা। সেটা প্রকাশ্যে চলে আসে বিধানসভা ভোটের সময়। বাকিটা ইতিহাস। যা হওয়ার তাই হয়েছে। এই জোট বা জোটের সঙ্গে যুক্ত দলগুলি বাংলার বুক থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বাংলার মতো ত্রিপুরাতেও শুরু হয়েছে বাম-কংগ্রেস আঁতাত। এবং অদূর ভবিষ্যতে ত্রিপুরাতেও যে অস্তিত্ব সঙ্কটে ভুগতে চলে বাম-কংগ্রেস, তা বলার অপেক্ষা রাখে না।


আরও পড়ুন:দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, অপরিবর্তিত ১৪ কেজি সিলিন্ডারের দাম

তবে এরই মধ্যে ব্যতিক্রমী কেরল। গোটা দেশে প্রাসঙ্গিকতা হারালেও দক্ষিণের এই রাজ্যে এখনও শক্তভিতের উপর দাঁড়িয়ে আছে বাম এবং কংগ্রেস। কারণ একটাই, কেরলে বাম ও কংগ্রেস একে অপরের প্রধান প্রতিপক্ষ। ফলে আঞ্চলিক কোনও দল কেরলে এখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। এমনকী, বিজেপিও হালে পানি পায়নি কেরলে।


সিপিএম এবং কংগ্রেসের কেরলে এতটাই রাজনৈতিক শত্রুতা যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সচেতন এই রাজ্যে বাম ও কংগ্রেসের মধ্যে ব্যাপক রাজনৈতিক হিংসার সঞ্চার হয়েছে। তার নবতম সংযোজন সিপিএম পার্টি অফিসে কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক বোমাবাজির অভিযোগ।


জানা গিয়েছে, মোটর সাইকেলে করে এসে এক ব্যক্তি পরপর বোমা ছুঁড়ে চম্পট দেয়। কেরলে সিপিএমের পার্টি অফিসে এমনই হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। কিছুদিন আগেই এসএফআই কর্মী সমর্থকদের তরফে ওয়েনাডে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। এর মাঝেই সিপিএমের পার্টি অফিসে হামলায় কংগ্রেসেরে দিকে আঙুল তুলেছেন বাম কর্মীরা।


ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক বাইক আরোহী তিরুবন্তপুরমের সিপিএমের জেলা সদর দফতরের অফিসে লাগাতার বোমা ছুঁড়ছেন। কেরলের মতে রাজ্যে রাজনৈতিক সচেতনতা ছিল। তাই রাজনীতির কারণে অশান্তি কিংবা দ্বন্দ খুব একটা দেখা যায় না বলেই মত সংশ্লিষ্ট মহলের। কিন্তু কেরলেও সেই রাজনৈতিক অশান্তি থাবা বসানোয় চিন্তা বাড়ছে।

সিপিএম অফিসে বোমাবাজির ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাত ১১.৩০ নাগাদ। জানা গিয়েছে, বোমাবাজির সময় ওই পার্টি অফিসে বেশ কিছু কর্মী উপস্থিত ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন এলডিএফ অর্থাৎ সিপিএম নেতা এ পি জয়রাজন। যদিও কংগ্রেসের তরফে এই হামলার দায় অস্বীকার করা হয়েছে। বামেদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা দাবি কংগ্রেসের।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...