Friday, May 22, 2026

ফের যোগী রাজ্যে আক্রান্ত নাবালিকা, কুকর্মে বাধা দেওয়ায় কাটা হল নাক

Date:

Share post:

কুকর্মে বাধা দেওয়ায় নাক কেটে (Nose Chopped Off) নেওয়া হল নাবালিকার। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনজির এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলায় (Kanpur Dehat District)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী নাবালিকার বাড়িতে ঢুকে তাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়।সেই সময় তার নাক কেটে দেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই ওই নাবালিকাকে উত্যক্ত করছিল অভিযুক্তরা। মেয়েটিকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কানপুরের হ্যালেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। মেয়েটির বাবা বলেছেন, ঘটনাটি পুলিশকে জানালে তারা প্রথমে চিকিৎসার পরামর্শ দেয়। তাঁর অভিযোগ, অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে।অথচ পুলিশ বলছে পলাতক।আমরা ভয়ে ভয়ে আছি।

 

 

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...