Monday, May 11, 2026

ভাটপাড়ায় শুটআউট! নিহত ইমারতি ব্যবসায়ী

Date:

Share post:

ভাটপাড়ায় ফের প্রকাশ্যে চলল গুলি! শনিবার সকালে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল (২৪) নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটে। মৃত্যু হয় ব্যবসায়ীর। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


আরও পড়ুন:ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা উত্তরবঙ্গ

প্রত্যক্ষদর্শীদের কথায়, শনিবার সকালে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন মুকুল। সেইসময় ইমারতি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালায় তারা। মুকুলের  মাথায় ও শরীরের অন্য জায়গায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।


পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃত্যুর নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক শত্রুতা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Related articles

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...