Saturday, June 13, 2026

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী অমরিন্দর সিং: সূত্র

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ঘোষিত হয়েছে উপরাষ্ট্রপতি(vice president) নির্বাচনের দিনক্ষণও। এরই মাঝে জানা গেল উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র তরফে প্রার্থী হতে চলেছেন পাঞ্জাবের(Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং(Amrinder Singh)। বিজেপি(BJP) সূত্রে খবর এমনই।

চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল অমরিন্দরের। যদিও বর্তমানে চিকিৎসার কারণে লন্ডনে রয়েছেন তিনি। বিজেপি সূত্রের খবর, তিনি দেশে ফিরে আসার পর বিজেপির সঙ্গে তার দল পাঞ্জাব লোক কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হবে। এবং উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী করা হবে অমরিন্দরকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা হলে বিজেপি সঙ্গে দলের জোট প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে পারেন তাঁর স্ত্রী প্রণীত।

প্রসঙ্গত, বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ অগস্ট। আগামী ৬ আগস্ট দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। ফলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এনডিএ-র তরফে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে তার আগেই সূত্র মারফত জানা গেল, এনডিএ-র তরফে এই পদের জন্য প্রার্থী হতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

উল্লেখ্য, গোষ্ঠী কোন্দলের জেরে গত বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অমরিন্দরকে। এরপর কংগ্রেসের উপর ক্ষুব্ধ হয়ে দল ছাড়েন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পঞ্জাবের বিধানসভা ভোটের আগের নয়া দল ‘পঞ্জাব লোক কংগ্রেস’ গড়ে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন। কিন্তু বিধানসভা ভোটে একটি আসনেও জিততে পারেনি তাঁর দল। এমনকি, পটিয়ালার রাজ পরিবারের সন্তান অমরিন্দর তাঁর পুরনো আসনেও হেরে গিয়েছিলেন।


Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...