Friday, May 8, 2026

”কম রেড, বেশি জল”, CPM নেতা তন্ময় ভট্টাচার্যের ভাইরাল ছবি নিয়ে তুমুল শোরগোল

Date:

Share post:

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তন্ময় ভট্টাচার্য-এর (Tanmoy Bhattacharya)। ফের বিতর্কের (Controversy) শিরোনামে উঠে এলেন CPIM-এর এই নেতা।

সোশাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হতেই জোর বিতর্ক ও চর্চা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, গ্লাসে মদ ঢালছেন তন্ময় ভট্টাচার্য। টেবিলে সাজানো মদের বোতল এবং কোল্ডড্রিঙ্কস। যিনি ছবিটি পোস্ট করেছেন, ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ”কম রেড, বেশি জল”। দাবানলের মতো এই ছবি ছড়িয়ে পড়েছে।নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন পরিচিত বাম নেতার এই ভূমিকা মেনে নেওয়া যায় না। আবার অনেকের মতে, ব্যক্তিগত জীবনে কে কী করবেন সেটা সম্পূর্ণ তাঁর বিষয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন ছবি কখনই আসা উচিত নয়।

কিন্তু যাঁর ছবি, সেই CPIM নেতা তন্ময় ভট্টাচার্য এ বিষয়ে কী বললেন? তন্ময়বাবু জানিয়েছেন, জনৈক ব্যক্তিকে তিনি চেনেন। নিমতায় থাকে। তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন CPIM নেতা। সে তৃণমূল ঘনিষ্ঠ বলেই দাবি করেছেন তন্ময় ভট্টাচার্য। আর তাই সিপিএম নেতার নামে কুৎসা করবেন, সেটাই নাকি স্বাভাবিক।

অন্যদিকে, যিনি ফেসবুকে এই ছবি পোস্ট করেছেন তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, টিভি চ্যানেলে বসে অন্য দলের নেতাকে তন্ময় ভট্টাচার্য বলেন, “ধুর রাত আটটার পর আপনার কথা শুনি না।” তাই CPIM নেতার মুখোশ খুলতে এই স্যাম্পেল ছবিগুলো তুলে ধরা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এখন বিষয় হল, তন্ময়বাবু ভাইরাল হওয়া তাঁর এই ছবি নিয়ে মুখ খুললেও বা বিরোধী দলের কুৎসা বলে দাবি করলেও, তিনি কিন্তু একটি বারের জন্যও কোথাও বলেননি এই ছবি ফেক বা ভুয়ো। অর্থাৎ, ধরে নেওয়া যেতেই পারে ভাইরাল হওয়া ছবি তন্ময়বাবুরই।



Related articles

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...