Thursday, May 14, 2026

শাসক দলের সব সিদ্ধান্তে সিলমোহর নয়, আমরা শুধু সংবিধানের কাছে দায়বদ্ধ: প্রধান বিচারপতি

Date:

Share post:

সরকার মনে করে তারা যা সিদ্ধান্ত নেবে আদালত তাতেই সীলমোহর দিতে বাধ্য থাকবে। তবে এমনটা মনে করার কোনো কারণ নেই। আদালত(Court) শুধুমাত্র সংবিধানের কাছে দায়বদ্ধ। শনিবার আমেরিকায়(America) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদি সরকারকে(Modi govt) এমনটাই বার্তা দিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা(NV Raman। শুধু তাই নয়, দেশে ভয়াবহ বিদ্বেষ মূলক রাজনীতির প্রসঙ্গ তুলে এনে তোপ দেগে তিনি বলেন, ‘যে দেশের সরকার দেশবাসীর মধ্যে বিভাজনের চেষ্টা করবে তারা অনুন্নত হয়েই থেকে যাবে।’

এর পাশাপাশি দেশের সংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যে তাদের অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না সে কথা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “স্বাধীনতার ৭৫ বছর কেটে গেল। সাধারণতন্ত্রের ৭২ বছরে পা দিলাম। অথচ সংবিধান বিভিন্ন প্রতিষ্ঠানকে কী কী দায়িত্ব দিয়েছে, আমরা আজও উপলব্ধি করতে শিখিনি। এটা আমার কাছে অত্যন্ত অনুতাপের। ক্ষমতাসীন দল ভাবে আদালত তার প্রতিটি সিদ্ধান্ত মেনে নেবে। কিংবা বিরোধী দলগুলি আশা করে, একমাত্র তাদের উত্থাপিত ইস্যুতেই বিচার বিভাগ সহমত হবে। এরকম একটি ধারণা ক্রমেই বিভ্রান্তি তৈরি করছে। আমাদের কিন্তু সংবিধান, সংবিধানের ক্ষমতাকেই প্রতিষ্ঠা করতে হবে।” তাঁর কথায়, “গণতন্ত্রের অর্থ হল সকল দেশবাসীর অংশগ্রহণ। কিন্তু সেটা কি আদৌ হচ্ছে?”

এখানেই না থেমে দেশে লাগাতার বিভাজনের রাজনীতি প্রসঙ্গে সুপ্রিম বিচারপতি বলেন, “বিভাজনের রাজনীতি যে দেশ করে, তারা কোনওদিন উন্নতির পথে হাঁটতে পারে না। দেশবাসীর মধ্যে বিদ্বেষ বপন করলে শুধুই পিছিয়ে থাকতে হবে। জাতি-ধর্মনির্বিশেষে সকল দেশবাসীকে আপন করে নিতে হয়।” একই সঙ্গে মার্কিন সরকারের প্রশংসা করে তিনি বলেন, “দেখছেন না, আমেরিকা সকলকে কীভাবে কাছে টেনে নিয়েছে! কারণ, আমেরিকা কোনও বিভাজন বিদ্বেষের রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। যে দেশ সকলকে কাছে টেনে নিয়ে প্রত্যেকের সংস্কৃতি, প্রত্যেকের ভাষাকে সম্মান দেবে, সেই দেশের প্রগতি কেউ আটকাতে পারে না।” প্রসঙ্গত সম্প্রতি ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন রিপোর্ট। ভারত সরকার অবশ্য সেই রিপোর্টকে “ভারত সম্পর্কে পক্ষপাতদুষ্ট এবং ভ্রান্ত রিপোর্ট” বলে পাল্টা তোপ দেগেছে। এখানেও পরিস্থিতির মাঝেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বিভাজন, বিদ্বেষের রাজনীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা।


Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...