Saturday, May 16, 2026

একুশে জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস নিয়ে তথ্যচিত্র তৃণমূলের, দায়িত্বে দলেরই বিধায়ক

Date:

Share post:

একুশে জুলাইয়ের(21 July) রক্তমাখা ইতিহাস নিয়ে এবার তথ্যচিত্র তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস(TMC)। আর এই তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের(Partha Bhaumik) উপর। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নজরদারিতে নির্মিত হতে চলেছে এই তথ্যচিত্র(documentary film)। এমনটাই জানা গিয়েছে, তৃণমূল সূত্রে।

চলতি বছরে ২১ জুলাইয়ের শহিদ দিবস আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দলের শেষ সাংগঠনিক বৈঠকে শীর্ষ নেতৃত্বের তরফে ২১ জুলাইকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের প্রস্তাব ওঠে। এরপর এই প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। পার্থ ভৌমিক নিজে একজন নাট্য পরিচালক, পাশাপাশি সিনেমা তৈরীর ক্ষেত্রেও অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই এই তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব দেওয়া হয় তাঁকেই। জানা গিয়েছে, নেতৃত্বের নির্দেশ মতো ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন ওই বিধায়ক।

উল্লেখ্য, ১৯৯৩ সালে সচিত্র পরিচয়পত্র তৈরির দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেয় কংগ্রেস। ২১ জুলাই সেই অভিযানে সামিল হয় যুব কংগ্রেস। নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ যুব কংগ্রেস কর্মীরা। ১৩ জন শহিদের স্মৃতিতে প্রতিবছর একুশে জুলাই পালন করে তৃণমূল। সেই ঘটনাকেই স্মরণীয় করে রাখতে এবার দলের তরফে তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হল।


Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...