Saturday, March 14, 2026

গড়িয়াহাট উড়ালপুল থেকে ঝাঁপ যুবতীর! কী হল পরিণতি?

Date:

Share post:

রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। গড়িয়াহাট ফ্লাইওভার থেকে আচমকাই ঝাঁপ দিলেন তরুণী। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে সাদার্ন অ্যাভিনিউর শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরও পড়ুন:ডেনমার্কে বন্দুকবাজের হামলায় আহত বহু, গ্রেফতার ১

জানা গিয়েছে, রবিবার রাতের দিকে গড়িয়াহাটের উড়ালপুলের নিচে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক তরুণীকে। দেখা মাত্রই স্থানীয়রা ও কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট গিয়ে তাঁকে উদ্ধার করে। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। বছর ২৬-এর সেই তরুণীর নাম স্নেহা হালদার। কলকাতার এক গয়নার দোকানে কর্মরতা ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সমস্যার জেরেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্নেহা। যদিও এখনও নিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি পুলিশ।


ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ‘প্রায় ৫০ ফুট ওপর থেকে তরুণী নিচের রাস্তার ট্যাক্সির ওপর পড়েন। তাতে ট্যাক্সির কাচ ভেঙে যায়। তরুণী মারা যাননি তবে একাধিক ফ্র্যাকচারের শিকার হয়েছেন। বিশেষ করে তাঁর হাতে গুরুতর চোট লেগেছে।’ পুলিশ সূত্রের খবর, আত্মহত্যার চেষ্টা করার সময় দুই বাইক আরোহীকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁরা বিফল হন। পরে ওই দুই বাইক আরোহীও পুলিশকে তাঁদের বয়ান দিয়েছেন।

 


spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...