Friday, May 15, 2026

দেশে আগুন ছড়াচ্ছে, কেন গ্রেফতার হবে না? নাম না করে নূপুরকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

এই ধরনের মানুষের নাম এড়িয়ে চলাই ভাল। দেশে আগুন ছড়াচ্ছে। তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হবে না? সোমবার, ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর মঞ্চে নুপুর শর্মার (Nupur Sharma) নাম না করে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঞ্চালকের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ধর্মের ভিত্তিতে মন্তব্য করে দেশে আগুন ছড়িয়েছেন। এখনও কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? এরপরেই বিজেপির (BJP) বিরুদ্ধে দেশ জুড়ে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করার অভিযোগে তোপ দাগেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

সঞ্চালককে মমতা প্রশ্ন করেন, “আপনি কি মনে করেন ন্যাশনাল প্ল্যাটফর্মে কারও নাম বলা উচিত? তাঁদের নাম এড়িয়ে চলাই ভাল। এটা একটা ষড়যন্ত্র এবং বিজেপির ঘৃণার রাজনীতি।” নুপুর শর্মা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, এটাই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। বাংলাদেশের ফেক ভিডিও দেখিয়ে বলা হয়েছে, সেটি পশ্চিমঙ্গের বলে মিথ্যাচার করার চেষ্টা করা হয়েছে। সেই সময়ও তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়।

মমতা প্রশ্ন তোলেন, কেন জাতপাতের রাজনীতি হবে? তৃণমূল এতে বিশ্বাস করে না। “আমরা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার। আমরা সমস্ত ধর্মের।”

এরপরেই সঞ্চালক মুখ্যমন্ত্রীকে রোদ্দুর রায় প্রসঙ্গে প্রশ্ন করেন। রোদ্দুরকে শুধু মমতার বিরুদ্ধে বলার জন্য গ্রেফতার করা হয়নি, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। স্যোশাল মিডিয়ায় কেউ কেউ ব্যক্তিগত আক্রোশ বশতঃ অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। বাংলায় কাউকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হয় না- মন্তব্য মুখ্যমন্ত্রীর।


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...