Wednesday, May 13, 2026

শিন্ডে আস্থা ভোটে জিততেই সঞ্জয়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Date:

Share post:

ঘোড়া কেনাবেচার অঙ্কে মহারাষ্ট্রে(Maharastra) সফল হয়েছে ‘মিশন লোটাস’। এর ঠিক পরই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের(Sanjay Raut) বিরুদ্ধে জারি হল জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা(Arrest Warrent)। সোমবার সঞ্জয়ের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে মুম্বাই আদালত। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধার দায়ের করা মানহানি মামলায় শিবসেনার সাংসদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, গত ৪ জুলাইয়ের মধ্যে সঞ্জয় রাউতকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। যদিও তখন দিল্লিতে ছিলেন শিবসেনার সাংসদ। যার জেরে আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। এর পরই ফৌজদারি দণ্ডবিধির ৭০ ধারায় রাউতের বিরুদ্ধে পাঁচ হাজার টাকার জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে মাজগাঁও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

নিজের অভিযোগপত্রে মেধা সোমাইয়া দাবি করেছেন, তাঁদের সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করেছেন সঞ্জয় রাউত। মীরা ভায়ান্দার পুরসভার অধীনে সুলভ শৌচালয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ১০০ কোটি টাকার দুর্নীতি মামলায় তাঁদের অভিযুক্ত করা হয়েছে শিবসেনা সাংসদের তরফে। তবে শুধু এই অভিযোগ নয়, এর পাশাপাশি আর্থিক তছরুপের অভিযোগে গত সপ্তাহেই ইডি দফতরে হাজিরা দিয়েছেন শিবসেনা নেতা। তবে এই সমস্তকিছু যেভাবে মহারাষ্ট্রে সরকার পড়ে যাওয়ার পর শুরু হয়েছে তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ক্ষমতায় আসার পরই প্রতিহিংসামূলক রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি।


Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...