Saturday, June 13, 2026

আলাদা তামিলনাড়ুর দাবি তুলতে কেন্দ্র যেন বাধ্য না করে: স্ট্যালিনের সামনেই সরব এ রাজা

Date:

Share post:

তামিলনড়ুকে(Tamilnadu) আলাদা রাষ্ট্রের পুরানো দাবি ফের একবার উস্কে দিলেন তামিলনাড়ুর ক্ষমতাশালী দল ডিএমকের সাংসদ(DMK MP) এ রাজা(A Raja)। রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ওই সাংসদ জানালেন, যতদিন পেরিয়ার জীবিত ছিলেন তামিলনাড়ুকে আলাদা রাষ্ট্রের দাবিতে তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন। এরপরই তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের রাজ্যকে স্ব-শাসনের অধিকার দেওয়া হোক। যতদিন না তা মিলছে আমাদের লড়াই জারি থাকবে।

রবিবার তামিলনাড়ুর নমক্কলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ এ রাজা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। সেখানেই রাজা বলেন, যতদিন না তামিলনাড়ুতে আমাদের স্ব-শাসনের অধিকার দেওয়া হচ্ছে, ততদিন আমাদের লড়াই জারি থাকবে। এর পাশাপাশি তিনি আরও বলেন, আমরা তামিলনাড়ুতে ক্ষমতায় রয়েছি। আর এই মন্তব্য ক্ষমতায় থাকার দম্ভে বলছি না। পেরিয়র যতদিন জীবিত ছিলেন ততদিন আলাদা তামিলনাড়ুর দাবিতে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী আন্নাদুরাইয়ের পথ অনুসরণ করছেন।

এরপরই কেন্দ্রকে রীতিমতো সতর্ক করে ওই সাংসদ বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের বাধ্য করবেন না পেরিয়রের রাস্তা বেছে নিতে। এটা সত্যি যে আমরা আলাদা রাষ্ট্রের দাবি থেকে সরে এসেছি। কিন্তু এখন আমরা নিজ রাজ্যে স্ব-শাসনের দাবি জানাচ্ছি। আর যতদিন না তা মিলছে আমাদের লড়াই জারি থাকবে। তবে এ রাজা তাঁর বক্তব্যে আলাদা রাষ্ট্রের যে দাবি তুলে ধরেছেন তার জেরে ব্যপক বিতর্ক তৈরি হয়। তবে ওই সাংসদ যখন এই বক্তব্য পরিবেশন করছেন সেখানে খোদ মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন উপস্থিত থাকলেও এবিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, অবিজেপি রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরনের অভিযোগ নতুন নয়। বারবার এই অভিযোগে সরব হয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলি। স্বাধীনভাবে রাজ্যসকারকে কাজ করতে না দেওয়া, অকারণ কেন্দ্রীয় হস্তক্ষেপের জেরে মোদি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিরোধী রাজ্যসরকারগুলি। স্ব-শাসনের এই অধিকার থেকে তামিলনাড়ু সরকার বঞ্চিত বলে অভিযোগ উঠেছে বহুবার। যার জেরেই এবার কেন্দ্রের মোদি সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন ডিএমকে সাংসদ এ রাজা।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...