Saturday, March 14, 2026

Tamilnadu: ওটিপি নিয়ে বচসা, চালকের মারে প্রাণ হারালেন যাত্রী

Date:

Share post:

ফের যাত্রী হেনস্থার (Passenger harassment) ঘটনা উঠে এল শিরোনামে। বচসার জেরে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে যাত্রীর হাতাহাতি লেগে যায়। এরপরই চালকের মারে ওই যাত্রী প্রাণ হারান বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত অ্যাপ ক্যাব (App Cab) চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আজকাল প্রায় সর্বত্রই অনলাইনে ক্যাব বুক করে এখানে ওখানে যাতায়াত করার ঘটনা দেখা যায়। মাঝে মধ্যেই অ্যাপ ক্যাব (App cab)সংস্থাগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। তবে ঘটনার জল গড়াল অনেক দূর পর্যন্ত। কোয়েম্বাটুরের (Coimbatore) একটি সফটওয়্যার সংস্থার কর্মী উমেন্দ্র (Umendra) রবিবার একটি মলে সিনেমা দেখতে যান, সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। সিনেমা দেখে ফেরার সময় একটি অ্যাপ ক্যাব বুক করেন উমেন্দ্রর স্ত্রী। ক্যাবটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়। কিন্তু অনলাইন বুকিং নিশ্চিতকরণের ওয়ান টাইম পাসওয়ার্ড বা নম্বর নিয়ে বিভ্রান্তি তৈরি হয় চালক ও যাত্রীর মধ্যে। যা নিয়ে বচসা বাধে উমেন্দ্র ও চালক রবির মধ্যে। এরপরই মেজাজ দেখিয়ে চালক ওই দম্পতিকে বলেন সঠিক ওটিপি দিলে তবেই ওঠা যাবে গাড়িতে। গাড়ি থেকে নামার সময় রাগের বশে বেশ জোরেই গাড়ির দরজা আটকান উমেন্দ্র। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন চালক, প্রথমে নিজের মোবাইল ফোনটি ছুঁড়ে মারে যাত্রীর দিকে। এরপর চলে এলোপাথাড়ি কিল- ঘুসি। হারিয়ে মাটিতে পড়ে যান উমেন্দ্র। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচান যায়নি উমেন্দ্রকে। অভিযুক্ত চালক রবিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।



spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...