Monday, March 16, 2026

India Team: সিরিজ জয় হল না ভারতের, এজবাস্টন টেস্টে ৭ উইকেটে জিতল ইংল‍্যান্ড

Date:

Share post:

সিরিজ জয় হল না ভারতের ( India)। এজবাস্টন টেস্টে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ইংল্যান্ড (England)। সিরিজের ফলাফল ২-২।

ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্টে এজবাস্টনে প্রথম তিনদিনে একতরফা দাপট দেখায় ভারত। তবে চতুর্থ দিনে টিম ইন্ডিয়াকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেয় বেন স্টোকসের দল। পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে শেষ দিনে ইংল্যন্ডের ম্যাচ জয় ছিল শুধুই সময়ের অপেক্ষা। আর মঙ্গলবার হল সেরকমই। এজবাস্টনের দাপুটে জয় ইংল‍্যান্ডের। ৫ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরাল ইংরেজরা। যশপ্রীত বুমরাহর দলকে ৭ উইকটে হারাল ইংল‍্যান্ড।

চতুর্থ দিনে যেখানে খেলা শেষ করেছিল ইংল‍্যান্ডের দুই ব‍্যাটার জো রুট এবং জনি বেয়ারস্টো। পঞ্চম দিন সকালে ঠিক সেখান থেকেই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার। এক দিনের মেজাজে ব্যাট করে মধ্যহ্নভোজের বিরতির আগেই প্রয়োজনীয় ১১৯ রান তুলে নিলেন তাঁরা। ১৪২ রানে অপরাজিত থাকেন রুট। আর ১১৪ রানে অপরাজিত বেয়ারস্টো। অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়েই সিরিজ জেতা হল না ভারতের। শেষ দিনে একটা উইকেটও তুলতে পারল না ভারতীয় দল। ভারতের হয়ে দুই উইকেট যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন:উইম্বলডনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া

 

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...