Tuesday, May 12, 2026

মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ভেসে গেল বহু বাড়ি-গাড়ি

Date:

Share post:

ফের মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ধরমশালাতে মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান দেখা দিয়েছে। ধরমশালার ভাগসু নাগ এলাকায় এই হড়পা বানের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাপক জলের তোড়ে ভেঙে পড়েছে বহু বাড়ি। ভেসে গিয়েছে রাস্তার ধারে থাকা অনেক গাড়িও । যদিও এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায় নি।

জানা গিয়েছে, ধরমশালা থেকে ৫৮ কিলোমিটার দূরে কাংড়া জেলায় প্রবল মেঘভাঙা বৃষ্টির জেরে এই হড়পা বান দেখা যায়। ভাগসু নাগের মতো নামকরা পর্যটন কেন্দ্র নদীতে পরিণত হয়েছে। যার ফলে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক। হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জেরে নদীগুলিতে জলের পরিমাণ দ্রুত বেড়ে গিয়েছে। প্রায় সবকটি নদীতেই প্রবল স্রোত বইছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী সমস্ত গ্রামে সতর্কতা জারি করা হয়েছে।

একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি রাস্তা দিয়ে জলের স্রোত বইছে। সেই জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে একটি গাড়ি।মঙ্গলবার সকাল থেকেই হিমাচল প্রদেশের ধর্মশালায় বৃষ্টি চলছিল। সেই অবস্থায় মেঘ ভেঙে পড়ে। যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং সেই সঙ্গে রাস্তার দুপাশে যে ঘরবাড়ি বা হোটেলগুলি রয়েছে, সেগুলিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘর বাড়ি ও হোটেল ভেঙে পড়েছে। বেশ কিছু বাড়ি আপাতত জলের তলায় । এই জলোচ্ছ্বাসের ফলে সিমলার বেশ কিছু জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কিছু দিন হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

 

 

Related articles

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে বিজেপি-র পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...