Friday, May 15, 2026

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা নকভির, উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জল্পনা

Date:

Share post:

রাজ্যসভায়(RajyaSabha) মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এবার মুখতার আব্বাস নকভিকে টিকিট না দেওয়ার জল্পনা শুরু হয়েছিল হয়ত উপরাষ্ট্রপতি(Vice Precident) প্রার্থী করা হতে পারে তাঁকে। সেই জল্পনার মাঝেই এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি(Mukhtar Abbas Naqvi)।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি সংক্ষিপ্ত বৈঠক ডাকা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। সেই বৈঠকের পরই প্রকাশ্যে আসে নকভির ইস্তফার বিষয়টি। নকভির পাশাপাশি ইস্তফা দিয়েছেন সদ্য জেডিইউ থেকে বিজেপিতে যোগ দেওয়া মন্ত্রী আরসিপি সিং। এই দুই মন্ত্রিই রাজ্যসভার সাংসদ ছিলেন। আগামী বৃহস্পতিবারই রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে তাঁদের। ফলে নতুন করে টিকিট না পাওয়ায় এমনিতেই ইস্তফা দিতে হত দু’জনকে। সেই মতো এদিন ইস্তফা দিলেন ওই দুই মন্ত্রী।

এদিকে নকভি পদত্যাগ করায় উপরাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থী হওয়ার জল্পনা নতুন করে উস্কে উঠেছে। এবারের রাজ্যসভা নির্বাচনে নকভিকে প্রার্থী না করার পর থেকেই এই জল্পনা বাড়তে থাকে। শোনা যায়, আদিবাসী ও মুসলিম এই অঙ্কে এবার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে নামবে বিজেপি। রাষ্ট্রপতি পদে বিজেপি আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার পর অনেকেই কার্যত নিশ্চিত হয়ে যান উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সম্ভাবনা মুক্তার আব্বাস নকভির। যদিও এরি মাঝে আরও একটি নাম সামনে আসে, তিনি হলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...