Friday, April 24, 2026

Rail: যাত্রী নিরাপত্তায় বাংলার ২২৩ টি স্টেশনে সিসিটিভি নজরদারি চালাবে রেল

Date:

Share post:

রেলযাত্রীদের(Railway passengers) জন্য এবার সুখবর। নিরাপত্তা নিয়ে আর ভাবতে হবে না। এবার বাংলার মোট ২২৩টি রেল স্টেশন  থাকবে সম্পূর্ণভাবে সিসিটিভি (CCTV) ক্যামেরার নজরবন্দি।

ভারতীয় রেলের (Indian railways) বুধবার এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে বড় স্টেশন গুলিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে চায় রেল। সেইমতো দেশের মোট ৭৫৬টি রেল স্টেশন সিসিটিভি নজরদারির আওতায় আনা হচ্ছে। যার মধ্যে রয়েছে বাংলার ২০০টি বড় রেল স্টেশন। কোথায় কোথায় থাকবে সিসিটিভি? রেলের তরফে বলা হয়েছে, স্টেশনে ঢোকার পথ, স্টেশন থেকে বেরোনোর পথ, টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম, ফুট ওভার ব্রিজ ইত্যাদি স্থানে নজরদারি থাকবে। নির্ভয়া তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। সম্প্রতি নিরাপত্তা নিয়ে বারবার রেলের গাফিলতির দিকে আঙুল উঠেছে। এবার তাই কোনও রাখতে চায় না রেল বোর্ড। বড় মাপের স্টেশনগুলির মতো এ বার শিয়ালদহ (Sealdah) রেল পুলিশ ডিভিশনের অধীনে থাকা ছোট স্টেশনগুলিকেও সিসিটিভি ক্যামেরার নজরদারির অধীনে আনতে চাইছে পুলিশ। যার মধ্যে রয়েছে সোনারপুর, বারুইপুর, বনগাঁ, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগরের মতো স্টেশনগুলিও।


Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...