Friday, May 8, 2026

মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য দিলীপের, প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূল প্রতিনিধি দল

Date:

Share post:

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষের মতোই। এতটুকু পরিবর্তন নেই। ভাষা সন্ত্রাসে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির জুড়িমেলা ভার। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্যের জেরে তীব্র প্রতিবাদ জানাতে চলেছে শাসক শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ট্যুইট করে বলেন, আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে, আজ বৃহস্পতিবার বেলা ৩টে সময় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে যাচ্ছে তৃণমূলের ৮ সদস্যের এক প্রতিনিধি দল। এই দলে রয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার। তাঁরা রাজ্যপালকে স্মারকলিপি দিয়ে হস্তক্ষেপ দাবি করবেন বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের পাশপাশি ক্ষমা চাওয়ার দাবি তুলবেন ধনকড়ের কাছে।

*মুখ্যমন্ত্রী সম্পর্কে ঠিক কী মন্তব্য করেছেন দিলীপ ঘোষ?*

দিলীপ ঘোষ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই।” এই ধরণের মন্তব্যর তীব্র নিন্দা করে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, “এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে।’’ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এই ধরণের মন্তব্য নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”


 

 

Related articles

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...