Friday, May 8, 2026

Virat Kohli: ইংল‍্যান্ড সফরেই নির্ধারিত হবে কোহলির টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত : সূত্র

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির (Virat Kohli)। দীর্ঘদিন ধরেই তিন ফর্ম‍্যাটে বড় রান নেই তাঁর ব‍্যাটে। এমনকি গত ছয়’বছের আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ প্রথম দশের বাইরে তিনি। আর এবার সূত্রের খবর, আগামী ১০ দিনের মধ্যে ইংল্যান্ডে হতে চলা টি-২০ ও একদিনের ম্যাচগুলিতে বিরাট কোহলি কেমন পারফরম্যান্স কেমন করেন, সেটির উপর নির্ভর করবে বিরাটের আসন্ন টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক সূত্র।

এই নিয়ে বিসিসিআইয়ের সেই সূত্র বলেন, “বিরাট কোহলির কথা বললে, দেখতে হবে টিম ম্যানেজমেন্ট কি চাইছে টি-২০ বিশ্বকাপের জন্য। ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ কোহলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।”

বলাই বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ না খেললেও সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবেন বিরাট। এবং একদিনের সিরিজে তিনটি ম্যাচেই খেলবেন কোহলি।

আরও পড়ুন:Sania Mirza: শেষ রক্ষা হল না, উইম্বলডনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে হার সানিয়ার

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...