Friday, May 8, 2026

Ms Dhoni: ধোনির ৪১ তম জন্মদিনে বিশেষ চমক স্ত্রী সাক্ষীর

Date:

Share post:

বৃহস্পতিবার ৪১ তম বছর পূর্ণ করলেন ভারতের (India) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Ms Dhoni)। সেই কারণে সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসে চলেছেন ক‍্যাপেন্ট কুল। বিভিন্ন মহল থেকে ভারতের প্রাক্তন অধিনায়কের উদ্দেশে শুভেচ্ছাবার্তা ভেসে আসছে। তবে ধোনিকে সবচেয়ে বড় চমক দিলেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)। বুধবার মাঝরাতে ধোনির জন্মদিন পালন করলেন তিনি। ধোনির জন‍্য একটি কেক আনেন সাক্ষী। এরপরই স্বামীর জন্মদিন পালন করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন কাছের অতিথিরা। উপস্থিত ছিলেন এক ‘বিশেষ’ ব্যক্তিও। তিনি হলেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ।

এদিন সোশ্যাল মিডিয়ায় সাক্ষী একটি ভিডিও পোস্ট করেন, যখানে দেখা যাচ্ছে, একটি টেবিলের সামনে দাঁড়িয়ে ধোনি। সামনে হাজির একটি সুন্দর কেক। এক এক করে মোমবাতি নিভিয়ে সেই কেক কাটলেন ধোনি। গোটা ভিডিয়োটাই স্লো মোশনে তুলেছেন সাক্ষী। যার ফলে জন্মদিন পালনের মুহূর্তগুলি নিখুঁত ভাবে দেখা গিয়েছে। এরপরে সাক্ষী আরও একটি একটি ছবি পোস্ট করেন, সেখানে অন্যান্য অতিথির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পন্থকেও।

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Singh (@sakshisingh_r)

এই মুহূর্তে সস্ত্রীক লন্ডনে রয়েছেন ধোনি। জন্মদিনের আগে বুধবার রাফায়েল নাদাল এবং টেলর ফ্রিৎজের খেলা দেখতে হাজির হয়েছেন ক‍্যাপেন্ট কুল। উইম্বলডনের দৌলতে সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:Pv Sindhu: মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে সিন্ধু

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...