Monday, May 18, 2026

২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা রাজ বব্বরের

Date:

Share post:

১৯৯৬ সালে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়ছিলেন বব্বর। ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার পরেই ওই বছর ৯ মে ওয়াজিরগঞ্জ থানায় বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্বাচনী আধিকারিক। তাঁর অভিযোগ ছিল, পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন বব্বর ও তাঁর সঙ্গীরা। নিগ্রহ করা হয় পোলিং এজেন্টকে। তাঁর নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই আধিকারিক।

সেই ২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা হল কংগ্রেস নেতা রাজ বব্বরের। বৃহস্পতিবার অভিনেতা-রাজনীতিককে এই সাজা দিয়েছে উত্তরপ্রদেশে সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত। সরকারি কাজকর্মে বাধা দেওয়ার দায়ে বব্বরকে সাড়ে আট হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...