Wednesday, April 1, 2026

বর্ধমানে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪

Date:

Share post:

বর্ধমানে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল তিন। এডিজি ওয়েস্টার্ন জোন সঞ্জয় সিং ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে শহরজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল দু জনের, শুক্রবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। তবে তারা প্রত্যেকে একসঙ্গে মদ খায়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।

আরও পড়ুন- গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, অবস্থা সঙ্কটজনক

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। বিষ মদ খেয়ে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার পাঁচ জন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়।অন্যদিকে মদ খেয়ে অসুস্থ আরও তিনজনকে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যায় স্থানীয়রা। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ একটি হোটেল বন্ধ করে দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজছে পুলিশ।

 

 

Related articles

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...