Wednesday, May 20, 2026

বারবিকিউ পার্টির নামে ডেকে ছাত্রীর শ্লীলতাহানি, বাংলাদেশে গ্রেফতার শিক্ষক

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বারবিকিউ পার্টির নামে ডেকে শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ধৃত ওই শিক্ষকের নাম কুমার অনিমেষ ভট্টাচার্য। ৪২ বছর বয়সী এই শিক্ষক রাজধানীর উত্তরায় অবস্থিত বেসরকারি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এই ঘটনায় ওই শিক্ষার্থীর এক সহপাঠীকেও খুঁজছে পুলিশ।

জানা গিয়েছে, শ্লীলতাহানির শিকার শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের পড়ুয়া। পুলিশের তরফে জানানো হয়েছে, “ওই ছাত্রী তার শ্লীলতাহানির বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে জানিয়ে মামলা করেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা  শিক্ষককে গ্রেপ্তার করেছি।” এ ঘটনায় নাহিদুল হক নামে আরও এক শিক্ষার্থী জড়িত আছেন জানিয়ে তিনি বলেন, তার খোঁজেও তল্লাশি চলছে। থানায় দায়ের করা অভিযোগে জানা গিয়েছে, গত ৬ জুলাই রাতে নাহিদুল হক নামের সহপাঠী নিজ বাসায় ওই ছাত্রীকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে জানতে চাইলে নাহিদ ওই ছাত্রীকে বলেন, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন। ওই ছাত্রী তখন রাত হয়েছে বলে সেখানে যেতে অনিচ্ছা প্রকাশ করে। পরে শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে যাওয়ার জন্য নাহিদের অনুরোধে সাড়া দিয়ে নিজের দুই ছোট ভাইকে নিয়ে উত্তরা ১৩নং সেক্টর এলাকায় আসেন ওই ছাত্রী।

নির্যাতিতা ছাত্রী তার দুই ছোট ভাইকে ‘স্যারের সাথে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। নাহিদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপর কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন ওই ছাত্রী। এরপর ফোনে ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয় ঘটনার কথা কাউকে না জানানোর জন্য।


Related articles

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...