Friday, May 8, 2026

কোভিড আক্রান্ত অমর্ত্য সেন, দ্রুত সুস্থতা কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিড আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তাঁর দ্রুত সুস্থতার কামনা করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “শ্রদ্ধেয় অমর্ত্য দা, আমরা সকলেই আন্তরিক ভাবে প্রার্থনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

আরও পড়ুন- ফের উত্তাল শ্রীলঙ্কা: রাষ্ট্রপতি ভবন ঘেরাও, বিক্ষোভকারীদের সঙ্গে সনৎ জয়সূর্যও

আগামী সোমবার তাঁর ফের কোভিড পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। করোনার কারণে শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই তিনি প্রায় দু’বছর আসেননি। সূত্রের খবর, শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল নোবেলজয়ীর। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। আবার ১০ জুলাই লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় সে সবই সাময়িক বাতিল করা হয়েছে।

 

 

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...