Wednesday, May 20, 2026

প্রায় ৪৮ ঘণ্টা পরেও অমরনাথ গুহা মন্দিরের কাছে উদ্ধার অভিযান অব্যাহত

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে মেঘ ভেঙে হড়পা বানের ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পরেও অমরনাথ গুহা মন্দিরের কাছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থল অভিযানে সহায়তা করার পাশাপাশি, ভারতীয় বিমান বাহিনী (IAF) উদ্ধার ও ত্রাণ কার্যের নিজস্ব হেলিকপ্টার মোতায়েন করেছে। ত্রাণ সামগ্রী সরবরাহ এবং আহত তীর্থযাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, মৃতদেহ ফিরিয়ে আনার জন্য প্রায় আটটি IAF হেলিকপ্টার পরিষেবা প্রদান করছে।

IAF-এর এক মুখপাত্র জানিয়েছেন, অমরনাথ মন্দিরে উদ্ধার ও ত্রাণের জন্য জন্য চারটি এমআই-১৭ভি৫ এবং চারটি চিতল হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি জানান, চিতল হেলিকপ্টারগুলি গুহা থেকে বেঁচে থাকা ৪৫ জনকে সরিয়ে নেওয়ার কাজ করেছে।Mi-17V5 হেলিকপ্টারগুলি ৯.৫ টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে এবং ৬৪ জনকে জীবিত তীর্থযাত্রীকে সরিয়ে এনেছে। হেলিকপ্টারগুলি ওই এলাকা থেকে সাতটি মৃতদেহও ফিরিয়ে এনেছে। জম্মু, কাশ্মীর এবং লাদাখ অঞ্চলের সমস্ত প্রধান বিমান ঘাঁটিতে বিমান মজুত রয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত অমরনাথ যাত্রার জন্য আসা ১৬ জন তীর্থযাত্রী ভয়াবহ মেঘ ভাঙা বন্যায় প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪০ জন।
মেঘ ভাঙার ঘটনার পরে যাত্রা ফের শুরু করার বিষয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) আশ্বাস দিয়েছে যে শুক্রবার স্থগিত হওয়া অমরনাথ যাত্রা এক বা দুই দিনের মধ্যে আবার শুরু হতে পারে। এএনআইকে সিআরপিএফের ডিজি কুলদীপ সিং জানিয়েছেন, গুরুতর আহত ব্যক্তিদের শ্রীনগরে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। চাপা পড়া মাটির মধ্যে থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...