Saturday, May 16, 2026

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, বিশ্ব একাদশের মুখোমুখি হতে পারে বিরাট-রোহিতরা : সূত্র

Date:

Share post:

এবার বিশ্ব একাদশের মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থরা (Rishabh Pant)। সূত্রের খবর, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসাবে ভারত একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য বিসিসিআইয়ের (BCCI) কাছে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রালয়। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ আগস্ট হতে পারে ভারত এবং বাকি বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে ম্যাচ।

এদিন এই নিয়ে বোর্ডের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, “ভারত সরকারের থেকে এ রকম প্রস্তাব আমরা পেয়েছি। ভারত একাদশ তৈরি করা যাবে। কিন্তু বিশ্ব একাদশের ক্ষেত্রে অন্তত ১৩-১৪ ক্রিকেটারকে তৈরি রাখতে হবে এবং তাঁদের পাওয়া যাবে কি না, সেটা দেখতে হবে।”

জানা যাচ্ছে, ২২-২৬ জুলাই আইসিসির বার্ষিক কনফারেন্স রয়েছে। আর সেখানে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্তারাও উপস্থিত থাকবেন। অন্যান্য বোর্ডের আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য সেই কনফারেন্সকেই লক্ষ্য করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদি অন্যান্য দেশের ১৩-১৪ জন ভালো ক্রিকেটার পাওয়া যায়, তবে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কোনও সমস্যা হবে না বলে মনে করছে বিসিসিআই।

আরও পড়ুন:Elena Rybakina: রাশিয়া সরকার পাশে দাঁড়ায়নি, উইম্বলডন ট্রফি জয় করে জবাব রিবাকিনার

 

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...