Monday, March 16, 2026

অখ্যাত খেলায় বিশ্বজয় শিবানীর, জিতলেন দুটি সোনার পদক

Date:

Share post:

কেটেবেল। এই অখ্যাত খেলায় বিশ্বজয় করলেন কলকাতার শিবানী আগরওয়াল (Shivani Agarwall)। প্রথম ভারতীয় মহিলা হিসাবে, ২৯তম আইজিএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জয় এবং কেটলবেল গেমে মাস্টার অফ স্পোর্ট র‌্যাঙ্ক অর্জন করেছেন তিনি।

সম্প্রতি গ্রিসের লৌট্রাকিতে ১-৩ জুলাই পর্যন্ত     অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সেখানে প্রথম ইভেন্টে শিবানী ১৬ কেজি ওজনের কেটলবেল সহ ওয়ান আর্ম লং সাইকেল প্রদর্শন করেন। এই ইভেন্টে তিনি ১১৩টি পুনরাবৃত্তি করেছিলেন এবং এমএস র‌্যাঙ্ক অর্জন করেন। এছাড়াও দ্বিতীয় ইভেন্টে তিনি ওয়ান আর্ম স্ন্যাচ ইভেন্টে অংশগ্রহণ করেন, যেখানে তিনি ১০০টি পুনরাবৃত্তি করেন। উভয় ইভেন্টেই তিনি প্রথম স্থান অর্জন করেন।

এর আগে দুবার ২০১৮ এবং ২০১৯ সালে উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়নশিপে আইজিএসএফ কেটলবেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জিতেছিলেন। তারপর তৃতীয়বারও তিনি ২০২১ সালে ফ্রান্সে আইকেএমএফ কেটলবেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন।

আরও পড়ুন:Elena Rybakina: রাশিয়া সরকার পাশে দাঁড়ায়নি, উইম্বলডন ট্রফি জয় করে জবাব রিবাকিনার

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...