Friday, March 13, 2026

সমস্ত FIR খারিজের আর্জি নিয়ে, হাইকোর্টে “অসভ্য” ইউটিউবার রোদ্দুর রায়

Date:

Share post:

অনৈতিকভাবে টাকা উপার্জনের লক্ষ্যে এবং সস্তায় প্রচার নিতে ইউটিউবে একের পর এক নোংরা ভিডিও করেছেন। তাঁর নোংরা ভাষা থেকে ছাড় পাননি রবীন্দ্রনাথের মতো মনীষীও। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়েও অশ্লীল ও আপত্তিকর ভিডিও বানিয়েছিলাম রোদ্দুর রায়। জাতীয় পতাকা অবমাননার-সহ একাধিক অভিযোগ ওঠে এই অসভ্য রোদ্দুরের বিরুদ্ধে। গ্রেফতারও হয়েছিলেন। গত ২৭ জুন জামিন পেয়ে জেল থেকে মুক্ত হন ইউটিউবার রোদ্দুর রায়।

এবার ফের আদালতে রোদ্দুর রায়। রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া অভিযোগ খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইউটিউবার। একই সঙ্গে নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মামলায় পার্টি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ জুন গোয়া থেকে গ্রেফতার হন ইউটিউবার রোদ্দুর রায়। সম্প্রতি রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন জনৈক এক ব্যক্তি। তদন্তে নেমে রোদ্দুরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালত সূত্রে খবর, প্রথমে রোদ্দুর রায়ের বিরুদ্ধে IPC 120b, 417, 153, 501, 504, 505 এবং 509 ধারায় মামলা দায়ের হয়েছিল। পরে 153a, 465, 467, 468, 469 ধারা সংযুক্ত করা হয়। অর্থাৎ বর্তমানে মোক্সা তত্ত্বের প্রবক্তার বিরুদ্ধে মানহানি, অশালীন এবং বিদ্বেষমূলক মন্তব্য করা, অপরাধমূলক ষড়যন্ত্র, ঘৃণা প্রদর্শন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলি থেকে মুক্তি পেতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রোদ্দুর।

আরও পড়ুন- সহকারী রেজিস্ট্রারের অভিযোগে তোলপাড় শিবপুরের আইআইইএসটি

 

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...