Friday, May 15, 2026

পথ দুর্ঘটনায় নিহত জয়েন্ট বিডিও তাপস বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পথ দুর্ঘটনায় নিহত হাওড়া জেলার শ্যামপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও তাপস বিশ্বাস। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “খুবই দুঃখিত যে আমাদের হাওড়া, শ্যামপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও তাপস বিশ্বাস (৪৯) গতকাল রাতে বাইকে করে অফিস থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা। লরিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় শ্যামপুর-১ ব্লকে অফিসের ডিউটি সেরে নিজের বাইকে দমদমের দুর্গানগরের বাড়িতে ফিরছিলেন তাপস বাবু। সেই সময় পাঁচলার ধামসিয়ার কাছে ১৬ নং জাতীয় সড়কের কলকাতামুখী লেনে তাপস বিশ্বাসের বাইকে ধাক্কা মারে একটি লরি। তিনি বাইক থেকে ছিটকে পড়েন মাটিতে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:মা উড়ালপুলে গাড়ি বিকল হলে ব্রেকডাউন নম্বরে ফোন করুন

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...