Thursday, May 14, 2026

এবার স্বাস্থ্যসাথীর টাকা হাসপাতালকে সরাসরি মেটাবে রাজ্য সরকার

Date:

Share post:

স্বাস্থ্যসাথী প্রকল্পে কিস্তির অঙ্ক বাড়ানোর জন্য বিমা সংস্থাগুলি ক্রমাগত চাপ দিচ্ছে রাজ্য সরকারকে। তাদের যুক্তি, দুয়ারে সরকার কর্মসূচির জন্য বিমা সংস্থায় প্রতি মাসে বিপুল হারে ‘ক্লেম’-এর সংখ্যা বাড়ছে। এমনকি, বেসরকারি হাসপাতালে রোগীর চিকিৎসার টাকা মেটাতেও তারা অনেক সময় নিচ্ছে বলে অভিযোগ।

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, স্বাস্থ্যসাথীতে ইনসিয়োরেন্স মোড তুলে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে কোনও বিমা সংস্থা আর থাকবে না। সরকার সরাসরি টাকা মেটাবে। তাতে বেসরকারি হাসপাতালের টাকা আর বেশি দিন ধরে বকেয়া থাকবে না।

স্বাস্থ্য দফতরের বক্তব্য, সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে সরাসরি চিকিৎসার খরচ মেটালে বেসরকারি হাসপাতাল দ্রুত টাকা পাবে এবং রোগীকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করার আগে বিমা সংস্থার অনুমোদনের জন্য যে-দীর্ঘ অপেক্ষা করতে হত, সেটাও করতে হবে না। পাশাপাশি, অযথা কিস্তির অতিরিক্ত টাকা গুনতে হবে না সরকারকেও।

 

 

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...