Saturday, March 14, 2026

India team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন রোহিত-ধাওয়ান জুটি, ঢুকে পড়লেন সচিন-সৌরভদের তালিকায়

Date:

Share post:

মঙ্গলবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতের (India) ওপেনিং জুটি রোহিত শর্মা-শিখর ধাওয়ান (Rohit sharm-Shikhar Dhawan)। ঢুকে পড়লেন ভারতের প্রাক্তন ওপেনার জুটি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে এক তালিকায়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে নেমে ছুঁয়ে ফেললেন সৌরভ-সচিনকে। মঙ্গলবার খেলতে নেমে ওভালে পাঁচ হাজার রানের মাইলফলক পার করেন রোহিত-শিখর জুটি।

রোহিত-ধাওয়ানের পাঁচ হাজার রান করার জন্য প্রয়োজন ছিল মাত্র ছ’রান। যা মঙ্গলবার নিমিষেই করে ফেলেন এই ওপেনিং জুটি। ভারতের এক সময়ের এই নিয়মিত জুটি মাঝে ভেঙে যায়। রোহিত এক দিনের দলে নিয়মিত জায়গা ধরে রাখেন,  কিন্তু বাদ পড়েছিলেন শিখর ধাওয়ান। মঙ্গলবার সেই পুরনো জুটিকে ফের একসঙ্গে খেলতে দেখা গেল। আর এদিন জুটি বাঁধতেই একের পর এক রেকর্ড গড়েন তাঁরা। মঙ্গলবার সচিন-সৌরভের মাইলফলক ছোয়ার পাশাপাশি জুটিতে ১৮তম শতরানও করলেন তাঁরা।

সচিন-সৌরভ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনিং জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স ১০২ ইনিংসে রয়েছে ৫১৫০ রান। এবং অ্যাডাম গিলক্রিস ও ম্যাথু হেডেনও ১১৪ ইনিংসে করেছেন ৫৪৭২ রান। সেক্ষেত্রে রোহিত-শিখর জুটি সামগ্রিক ভাবে চতুর্থ স্থানে জায়গা করে নিল।

আরও পড়ুন:Breakfast Sports:  ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...