Monday, May 18, 2026

মালিয়া-মেহুলদের তালিকায় এবার বিনয় মিশ্র! পলাতক আর্থিক অপরাধী ঘোষণার দাবি ইডির

Date:

Share post:

বিজয় মালিয়া, মেহুল চোকসি , নীরব মোদির সঙ্গে এবার একই তালিকায় উঠতে পারে কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের(Binay Misra) নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের(ED) দিল্লি দফতর ২০১৮-র FEO অ্যাক্ট অনুযায়ী পাতিয়ালা হাইকোর্টে(Patiala Highcourt) আবেদন জানাল বিনয়কে পলাতক আর্থিক অপরাধী ঘোষণার।

ইডির তরফে জানা গিয়েছে, দিল্লির পাতিয়ালা হাইকোর্টে এই ধারা অনুযায়ী অপরাধী ঘোষণার জন্য আবেদন জানানো হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করলেই বিনয় মিশ্রের নামে-বেনামে সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। সেক্ষেত্রে বাজেয়াপ্ত করা হবে দেশে-বিদেশে থাকা সব সম্পত্তি। পাশাপাশি অভিযুক্তের নামে কোনও সংস্থা থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। অবশ্য ইতিমধ্যেই রাসবিহারীতে বিনয় মিশ্রের ৪ কোটি টাকা দামের একটি বাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। ইডির আধিকারিকদের অনুমান, দেশের বাইরে বিদেশেও বেশ কিছু সম্পত্তি রয়েছে বিনয়ের। বর্তমানে বিপুল টাকা খরচ করে দ্বীপরাষ্ট্র ভানুয়াটুরের নাগরিকত্ব নিয়েছে কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র।

প্রসঙ্গত, দেশ ছেড়ে পালিয়েছে কয়লা ও গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র। এর আগেই বিনয় মিশ্রের খোঁজ দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সিবিআই। কয়লা ও গরু পাচারকাণ্ডে একযোগে তদন্তে নেমেছে সিবিআই ও ইডি। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে এখন বিনয় রয়েছে বলে খবর। তার বিরুদ্ধে ইতিমধ্যে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। এবার নয়া আইনি পদক্ষেপে বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদির তালিকায় পড়তে চলেছে বিনয় মিশ্র।


Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...