Thursday, May 14, 2026

১৫ দফা আলোচনাতেও সমাধান অধরা, ফের লাদাখ ইস্যুতে বৈঠকে ভারত-চিন

Date:

Share post:

যুদ্ধের কালো মেঘ কিছুটা হলেও কেটে গিয়েছে লাদাখে(Ladakh)। তবে একেবারে স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এহেন অবস্থার মাঝে ফের একবার শান্তির লক্ষ্যে বৈঠকে বসতে চলেছে ভারত(India) ও চিনের(China) সেনাবাহিনী। আগামী ১৭ জুলাই এই বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, দুই দেশের মধ্যে ইতিমধ্যেই ১৫ দফা বৈঠক সম্পন্ন হলেও এখনও পর্যন্ত মেলেনি কোনও রফাসূত্র। এই পরিস্থিতিতে আসন্ন বৈঠকের উদ্দেশ্য পূর্ব লাদাখে (Ladakh) প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের কেন্দ্রগুলি থেকে সেনা প্রত্যাহার ও শান্তি বজায় রাখা। লালফৌজের সঙ্গে আলোচনায় ভারতের প্রতিনিধিত্ব করবেন ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ সেনগুপ্ত। সূত্রের খবর, লাদাখ সীমান্তের চুশুল-মলডো বর্ডার পয়েন্টে আলোচনায় বসবে দুই পক্ষ।

উল্লেখ্য, কিছুদিন আগেই সীমান্ত সমস্যার সমাধান চেয়ে বৈঠকে বসেন ভারত এবং চিনের বিদেশমন্ত্রী। জি-২০ দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে (G-20 Summit) যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সেখানেই চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র (Wang Yi) সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি। নিজেই টুইট করে বৈঠকের কথা জানান জয়শংকর। তারপরই আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশের সেনাবাহিনী।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...