Thursday, May 14, 2026

পড়ুয়াদের আইআইটিতে চাকরির নামে প্রতারণা, হাতেনাতে গ্রেফতার ৪ প্রতারক

Date:

Share post:

খড়গপুর আইআইটিতে চাকরির একধিক পদে নিয়োগের নামে  ভুয়ো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।  লক্ষাধিক টাকার প্রতারণার জাল ফেঁদেছিল প্রতারকরা। কিন্তু শেষ পর্যন্ত হোটেল থেকে হাতেনাতে ধরা পড়ল চারজন।
প্রতারিত ছয় পড়ুয়ার অভিযোগ , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিক্যাল ল্যাবটারি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে বলে শুভাশিস দাস ও ভিকি হাজারি নামে দু’জন টোপ দিয়েছিল। ভিকি আলিপুরদুয়ারের এবং শুভাশিস কোচবিহারের বাসিন্দা। এই চাকরিতে ২৪ হাজার ৬৫০ টাকা বেতন এবং  দ্রুত নিয়োগ হবে বলে জানায় প্রতারকরা।

জানা গিয়েছে,  এই চাকরির টোপ দিয়ে ওই পড়ুয়াদের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নেওয়া হয়। এরমধ্যে অগ্রমি টাকা দিলে নিয়োগপত্র হাতে দেওয়া হবে বলে জানায় দু’জন। এই প্রলভনেই পা দেয় উজ্জ্বল বর্মন, অলোকেশ বর্মন, রাজেশ্বর সরকার, কৌশিক রায়, বিশ্বজিৎ বিশ্বাস এবং মিথিংগা নাজিনারী নাম ছয় যুবক। উজ্জ্বলের থেকে ৩ লক্ষ টাকা নেওয়া হয়। প্রতারকরা জানায় খড়গপুর পৌঁছলেই নিয়োগপত্র পেয়ে যাবেন।

ওই দুই প্রতারকের কথা মতো ছয় যুবক খড়গপুর পৌঁছায়। প্রতারকের আরও চার সদস্য খড়গপুরে ছিল। ছজনকে তারা একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই হাতে দেয় নিয়োগপত্র। ১২জুলাই ছিল তাঁদের চাকরিতে যোগ দেওয়ার দিন। কিন্তু উজ্জ্বল ছাড়া বাকিরা পুরো টাকা দিতে না পারায় শুভাশিস এবং ভিকির দলের চার সদস্য তাদের চাপ দিতে থাকে। তখনই ওই ছয় যুবক বুঝতে পারেন প্রতারকদের ফাঁদে পড়েছেন তাঁরা। ওই ছয় যুবকের মধ্যে একজন মিথিঙ্গা নাজিনারী খড়গপুরে তাঁর এক আত্মীয়কে পুরো বিষয়টি জানান। তাঁরাই খবর দেন খড়গপুর টাউন থানায়। এরপরই হোটেল থেকে ওই প্রতারকদের গ্রেফতার করা হয়।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...