Thursday, May 14, 2026

Darjeeling: জিটিএ -র চিফ এক্সিকিউটিভ পদে আজই শপথ গ্রহণ অনীত থাপার

Date:

Share post:

জিটিএ নির্বাচনে (GTA election) জয়ী প্রার্থীরা মঙ্গলবার শপথ নিয়েছেন। এ বার নিয়ম মেনে আজ বৃহস্পতিবার রাজ্যপালের উপস্থিতিতে শপথ নেবেন জিটিএ (GTA)বোর্ড এর সদস্যরা।

গতকাল অর্থাৎ বুধবার দার্জিলিং পৌঁছেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জিটিএ-র চিফ এগজিকিউটিভ হিসাবে শপথ নিতে চলেছেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টির প্রধান অনীত থাপা(Anit Thapa) । ওই দলেরই সদস্য অঞ্জুল চৌহান (Anjul Chouhan) হতে চলেছেন জিটিএ-র চেয়ারম্যান (GTA। ডেপুটি চেয়ারম্যান হলেন রাজেশ চৌহান। আজই শপথ নেবেন অনীত থাপা। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। দার্জিলিঙের ভানু ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এর আগে GTA-র ৪৫ জন সদস্য প্রথমবার বৈঠকে বসেন। সেখানেই চিফ এক্সিকিউটিভ, চেয়ারপার্সন ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন।


Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...