Thursday, May 14, 2026

শিকার দখলের লড়াইয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু!

Date:

Share post:

চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের মরাঘাট এলাকায়। চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  শিকাল দখলের লড়াইকে কেন্দ্র করেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন বনকর্মীরা।

আরও পড়ুন:Corona: সংক্রমণ গ্রাফ নিয়ে কমল না চিন্তা, আজও গ্রাফ ২০ হাজারের উপরে 

শুক্রবার সকালে চিতাবাঘটিকে দেখতে পান চা বাগানের শ্রমিকরা। প্রথমে তাঁরা চিতাবাঘটি ঘুমোচ্ছে ভেবে কাছে যাননি। পরবর্তীতে তাঁরা দেখতে পান চিতাবাঘটির গায়ে একাধিক ক্ষতচিহ্ন। পাশেই মৃত অবস্থায় পড়ে ছিল একটি ছাগল।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডে। খবর পেয়েই বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার হবে কী কারণে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। তবে প্রাথমিকভাবে তাদের অনুমান, দুটি চিতাবাঘের মধ্যে ছাগলটিকে নিয়ে লড়াই চলছিল। তার জেরেই মৃত্যু হয়েছে এই চিতাটির।


 


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...