Thursday, February 26, 2026

Imtiyaz Ali: স্ত্রীর সঙ্গেই লিভ -ইন! পুরনো রসায়নকে তাজা করছেন ইমতিয়াজ আলি

Date:

Share post:

সম্পর্ক মানেই ভাঙা গড়া, উত্থান পতন। আর সেলেবদের (Celebrity)জীবনে এই ঘটনা প্রতি মুহূর্তেই ঘটতে থাকে। পর্দায় সেরা জুটির (Best couple)গল্প বলেন যে পরিচালক, বাস্তবে তাঁর জীবনে সিনেম্যাটিক মোড়। তিনি হলেন ‘ জব উই মেট’ এর পরিচালক ইমতিয়াজ আলি (Imtiyaz Ali)। টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে তাঁর নতুন সম্পর্কের কথা, যদিও সঙ্গিনী তাঁর স্ত্রী। প্রচলিত ধ্যান ধারণা যে তাঁর ক্ষেত্রে খাটে না, তা ফের একবার প্রমাণ করলেন পরিচালক।

সম্পর্ক ভেঙে গেলে তা শত চেষ্টাতেও আগের মতো জোড়া লাগে না। কারণ দাগ থেকেই যায়। কিন্তু সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটা দুটি মানুষ কি ফের একসঙ্গে থাকতে পারেন? বা ধরুন সেই রসায়ন কি তৈরি হয়? এই সব প্রশ্নের উত্তর বোধহয় দিতে পারবেন একজনই- বলি পরিচালক ইমতিয়াজ আলি। নিজের স্ত্রী এর সঙ্গে লিভ ইন করে ফের সম্পর্কের শিরোনামে তিনি। প্রেম থেকে ভালবাসা, তার পর পরিণয়, এ ভাবেই ধাপে ধাপে এগিয়েছিল ইমতিয়াজ এবং তাঁর স্ত্রী প্রীতি আলির (Preeti Ali)সম্পর্ক। টেলিভিশন থেকে বড়পর্দায় ইমতিয়াজের উত্তরণের পরও সেই সম্পর্ক ছিল অটুট। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু ২০১২ সাল থেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আলাদা থাকতে শুরু করেন ইমতিয়াজ – প্রীতি। এরপর তারকা শেফ সারা টডের সঙ্গে ইমতিয়াজের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। গোয়ায় সারার রেস্তরাঁয় ইমতিয়াজের যাওয়া থেকে শুরু করে একাধিক জায়গায় দু’জনকে একসঙ্গে ক্যামেরা বন্দি হতে দেখে জল্পনা আরও বাড়ে। কিন্তু সেই সব কিছুই ভুল প্রমানিত হল একটা খবরে, ফের এক ছাদের নিচে দম্পতি। তবে এবার লিভ – ইন করছেন দুজনে। ইমতিয়াজ এবং প্রীতির এক কন্যাসন্তানও রয়েছেন, ইডা আলি। ইডা এখন কৈশোর পেরিয়ে তরুণী হওয়ার দিকে এগোচ্ছেন। পরস্পরের থেকে বিচ্ছিন্ন বাবা-মাকে ফের কাছাকাছি আনতে তিনিই অনুঘটকের কাজ করেছেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি করোনা কালে অসুস্থ ইমতিয়াজের পাশে ছিলেন প্রীতি। যেখান থেকে সম্পর্ক নতুন দিক পেয়েছে বলে অনেকেই মনে করছেন। জানা গিয়েছে, ইতিমধ্যে একসঙ্গে তিন জনে বেশ কয়েক বার বিদেশ ঘুরেও এসেছেন। ২০২১-এর জানুয়ারি মাসে প্রথমে মলদ্বীপ বেড়াতে যান ইমতিয়াজ, প্রীতি এবং ইডা। এর পর ওই বছরই জুলাই মাসে কেরল বেড়াতে যান। তারপরই অতীতের তিক্ততা ভুলে ফের কাছাকাছি আসা।


spot_img

Related articles

আম্বানিদের ‘ঘরেই’ প্রাক বিবাহ অনুষ্ঠান, অর্জুনের বিশেষ দিনে আবেগপ্রবণ শচীন

বসন্তের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের...

“এই সেই চিঠি… যা কখনওই পাঠাবেন না”: মোদির খোলা চিঠি পাল্টা মোক্ষম খোঁচা তৃণমূলের

বঙ্গবাসীকে লেখা নরেন্দ্র মোদির (Naredra Modi) খোলা চিঠি পাল্টা মোক্ষম খোঁচা দিল রাজ্যের শাসকদল। মোদির চিঠি পোস্টের একদিন...

বড়পর্দায় পঞ্চম দা-র বায়োপিক, স্কটল্যান্ডে শ্যুটিংয়ের পরিকল্পনা নীরজের! 

বলিউডের 'পঞ্চম' এবার বড়পর্দায়! ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র রাহুল দেব বর্মনের (RD Burman) বায়োপিক নিয়ে জল্পনা বাড়ছে...

মায়ের মৃত্যুদিনে কুরুচিকর আক্রমণ! সোশ্যাল মিডিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইমনের

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অহরহ ট্রোলের শিকার হন সেলেব্রিটি থেকে সাধারণরা। যাঁরা ট্রোল করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...