Monday, May 11, 2026

একুশে জুলাইয়ের মাহাত্ম, দলনেত্রীর সংগ্রামের ইতিহাস নিয়ে নতুন গান প্রকাশ তৃণমূল ছাত্রদের

Date:

Share post:

লক্ষ্য রেকর্ড জমায়েত। করোনার জেরে গত দু’বছরের “না হওয়া” এবার একেবারে সুদে-আসলে পুষিয়ে যাবে। এবার আর ভার্চুয়াল নয়, ফের মহানগরের রাজপথে মহাসমাবেশ। কোচবিহার থেকে কাকদ্বীপ, জলপাইগুড়ি থেকে জঙ্গলমহল, প্রস্তুতি তুঙ্গে। এবার একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে রাজ্যের কোনায় কোনায় সাজসাজ রব। আর একুশে জুলাইয়ের আগে নতুন গান প্রকাশ করল তৃণমূল ছাত্র পরিষদ।

শহিদ তর্পণ-এর জন্য আগেই ধর্মতলা ভিক্টরিয়া হাউসের সামনে হয়েছে মঞ্চ গঠনের খুঁটি পুজো। এবার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একুশে জুলাই উপলক্ষ্যে তৈরি করা হয়েছে নতুন গান। গানের কথা, “নতুন দিনের পথে এগিয়ে যেতে হবে, থেকে যাবে ঠিক জোড়াফুল।” গানের প্রতি লাইনে ছাত্রসমাজ বোঝাতে চেয়েছে, প্রাণের চেয়েও প্রিয় দলনেত্রী মমতা হার না মানা লড়াই, সংগ্রাম,অদম্য মনোভাব, তাঁর নির্দেশেই এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে গানের প্রতিটি পংক্তিতে।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-এর নির্দেশনা ও ব্যবস্থাপনায় তরুণ শিল্পী কেশব দে’র কণ্ঠে এই গান প্রকাশ হয়েছে। একুশে জুলাইয়ের মাহাত্ম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস নিয়ে তৈরি এই গান, যা ইতিমধ্যেই ছাত্রমহলে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছেন।

আরও পড়ুন- বিজেপির সেলসম্যান মেরুদণ্ডহীন শুভেন্দু লোভে হিন্দি শিখছে! ফ্রি’তে শিরদাঁড়া দিতে চায় বাংলা পক্ষ

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...