Sunday, May 17, 2026

বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’ নিয়ে টুইটে তীব্র খোঁচা অভিষেকের

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিন দলের প্রায় সব বিধায়কদের হোটেল-বন্দি করে ফেলে বিজেপি (BJP)। তাদের এই বিধায়ক-বন্দি সংস্কৃতিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সোমবার, রাষ্ট্রপতি নির্বাচনের দিনই নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন, “কর্মের কোনও নির্দিষ্ট তালিকা নেই। আপনার যা প্রাপ্য তাই আপনি পাবেন। বিজেপিকে সর্বদা জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের বিধায়কদের বন্দি করার পরিবর্তে বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’ তাদের নিজেদের বিধায়কদের উপরেই প্রয়োগ করতে হচ্ছে। এটা হাস্যকর!” এরপরেই তীব্র খোঁচা দিয়ে অভিষেক লেখেন, ”সত্যি, বাংলা পথ দেখায়।”

 


বাংলার ইতিহাসে কখনও কোনও দলের বিধায়কদের হোটেল-রিসর্টে বন্দি করে একসঙ্গে নিয়ে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করাতে হয়নি। শাসকদলের বহু বিধায়কই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাঁদেরকে নজরে রাখতে হয়নি তৃণমূলকে। এর আগে বাম জমানাতেও শাসক-বিরোধী কোনও দলের বিধায়কদের আগের দিন থেকে হোটেল-বন্দি করে এক বাসে করে নিয়ে নিয়ে যেতে হয়নি। রাজনৈতিক মহলের মতে, গোবলয় বা মহারাষ্ট্রের মতো ঘোড়া কেনাবেচার রাজনীতি করা বিজেপি এবার বুমেরাং হওয়ায় ভয়েই এই কীর্তি। আর সেই প্রসঙ্গে টেনে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন অভিষেক।

এদিন, বিধানসভায় গিয়ে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...