Saturday, May 16, 2026

ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৭৬০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৪,৫২১.১৫ (⬆️ ১.৪১%)

🔹নিফটি ১৬,২৭৮.৫০ (⬆️ ১.৪৩%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার ধাক্কা খাচ্ছে দেশের দালাল স্ট্রীট। গত সপ্তাহের লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। সোমবার ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৭৬০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২২৯ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৭৬০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭৬০.৩৭ পয়েন্ট বা ১.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৫২১.১৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ২২৯.৩০ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,২৭৮.৫০।


Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...