Monday, March 16, 2026

শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন

Date:

Share post:

শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন (La Ganesan)। মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। সোমবার সন্ধেয় রীতি মেনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শাসকদলের সাংসদ, বিধায়করা। ছিলেন বাংলার সদ্যপ্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের স্ত্রী সুদেশ ধনকড়ও।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ জানাতে কেন্দ্রকে দুমাস সময় হাইকোর্টের

এদিন বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন লা গণেশন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে ইস্তফা দেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। রবিবারই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। তাঁর পদত্যাগ পত্র গৃহীতও হয়। বর্তমানে অবশ্য দিল্লিতেই রয়েছেন ধনকড়।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গেও দেখা করেন পশ্চিমবঙ্গের সদ্য পদত্যাগী রাজ্যপাল।

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...