Sunday, May 17, 2026

তৃতীয় রাউন্ডেও বাজিমাত ঋষির! আরও কাছে প্রধানমন্ত্রীর গদি

Date:

Share post:

বরিস যাই বলুক না কেন, কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ফের জয় ঋষি সুনকের৷ বৃহস্পতিবারের পর সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগীতায় আরও এক প্রতিযোগীকে হারিয়ে জিতে গেলেন ঋষিই। আর এইভাবেই তৃতীয় রাউন্ডের শেষে বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে আরও এক পা এগিয়ে গেলেন এই ভারতীয় বংশোদ্ভূত৷ সব ঠিক থাকলে এই দৌড়ে ব্রিটেনের প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর আসনে বসবেন।

আরও পড়ুন:মোদি-শাহের উপস্থিতিতে মনোনয়ন পেশ NDA উপরাষ্ট্রপতি প্রার্থী জগদীপ ধনকড়ের

কনজারভেটিভ পার্টির নেতা ছিলেন বরিস জনসন৷ তাঁর পদত্যাগের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজন টোরি নেতার নাম আলোচনায় উঠে আসে৷  এই দৌড়ে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক-সহ মোট আট জন৷ চার জন ব্রিটিশ বংশোদ্ভূত, দু’জন ভারতীয় বংশোদ্ভূত, এক জন নাইজেরীয় এবং এক জন কুর্দ বংশোদ্ভূত৷ তাদের মধ্যে চারজন ইতিমধ্যেই বাদও পড়েছেন।নড়াইয়ে টিকে আছেন এখনও চারজন।

সোমবার ছিল কনজারভেটিভ আইন প্রণেতাদের ভোটের পালা। এই নিয়ে মোট তিন দফা নির্বাচন হল। সোমবার ৩৫৮টি ভোটের মধ্যে সর্বোচ্চ ভোটে পড়ে অক্সফোর্ড গ্র্যাজুয়েট ঋষি সুনকের পক্ষে। ১১৫টি ভোট পান তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেনি মরড্যন্ট পেয়েছেন ৮২টি ভোট।। পরবর্তী ধাপে কনজারভেটিভ পার্টির ২০ হাজার সদস্যের ভোটগ্রহণের প আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।



Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...