Tuesday, April 28, 2026

Sourav Ganguly: ফের করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ফের করোনায় (Corona) আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly)। মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, সোমবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। সেই সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, এরপরই মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

সূত্রের খবর, জ্বর, সর্দি, কাশি থাকায় নিরুপা গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টেই জানা যায় কোভিড পজিটিভ তিনি। শ্বাসক্রিয়া স্বাভাবিক রাখার জন্য অক্সিজেনও দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর। তবে সার্বিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল নিরুপা গঙ্গোপাধ্যায়ের। পর্যবেক্ষণে রাখা হয়েছে ওনাকে। যদিও এ বিষয়ে সৌরভের পরিবারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

গতবছর আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন নিরুপা গঙ্গোপাধ্যায়। তখনও জ্বর, শ্বাসকষ্ট ছিল তাঁর। সেই সময়েও নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

আরও পড়ুন:Sunil Gavaskar: বিরাটের সঙ্গে ২০ মিনিট কথা বললেই ওর সমস্যা সমাধান হত, বললেন গাভাস্কর

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...