Friday, April 10, 2026

কমনওয়েলথে খেলতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের বিশেষ বার্তা মোদির

Date:

Share post:

২৮ জুলাই থেকে ইংল্যান্ডের (England) বার্মিংহ্যামে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) আসর। তার আগে বার্মিংহ্যামের জন্য রওনা হওয়া ভারতীয়  অ্যাথলিটদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এদিন প্রধানমন্ত্রী বলেন,” খুবই আনন্দের বিষয় যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আমি আরও খুশি হতাম যদি আপনাদের সাথে সামনা-সামনি দেখা করতে পারতাম। কিন্তু আপনারা প্রত্যেকেই অনুশীলনে ব্যস্ত এবং আমিও সংসদীয় কাজে আটকে পড়েছি। ভারতের অ্যাথলিটদের কাছে বড় সুযোগ রয়েছে নিজেদের প্রতিভা প্রদর্শন করে আগামী ১০-১৫ দিনের মধ্যে বিশ্বকে শাসন করার। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আপনাদের অনেকেই ভারতকে আগেও গর্বিত করেছেন। যাদের কমনওয়েলথ গেমসের অভিজ্ঞতা রয়েছে, তাদের পুনরায় নিজেদের পরীক্ষা করার সুযোগ থাকবে। আমনারা নিশ্চয়ই একটা কথা শুনেছেন, কই নেহি হ্যায় টক্কর মে, কিঁউ পড়ে হো চক্কর মে। ভারতকে টক্কর দেওয়ার মতন কেউ নেই। নিজেদের সেরাটা উপহার দিন।”

এরপাশাপাশি কমনওয়েলথে প্রথমবার অংশগ্রহণ করা অ্যাথলিটদের উদ্দেশ্যে বার্তা দেন মোদি, তিনি বলেন, “৬৫ জনেরও বেশি এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিতে চলেছেন। আমি নিশ্চিত ওনারাও বড় ভূমিকা রাখবেন। আপনারা যা করেন তাতে আপনারা পারদর্শী। এবং জানেন কিভাবে খেলতে হয়। আমি এটুকুই বলব যে আপনাদের হৃদয় ও পূর্ণশক্তির সঙ্গে এবং কোনও চিন্তা ছাড়াই খেলুন।”

চলতি বছর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ৩২২ জনকে কমনওয়েলথ গেভসে পাঠাচ্ছে। ২১৫ জন অ্যাথলিট রয়েছেন টিমে। আধিকারিক ও সাপোর্ট স্টাফ মিলিয়ে রয়েছেন বাকি ১০৭ জন।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিক্রি সব টিকিট

 

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...