Tuesday, March 31, 2026

দেশের মানুষকে দিশা দেখাতে পারেন মমতা, ২১- এর মঞ্চে বললেন শিউলি

Date:

Share post:

শুধু বাংলাকে নয়, সারা দেশের মানুষকে সঠিক দিশা দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। বৃহস্পতিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের(21st July)  শহিদ স্মরণ মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে একথা বললেন রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা (Seuli Saha)। রেকর্ড জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি তীব্র ভাষায় একইসঙ্গে আক্রমণ করেন বিজেপি (BJP) এবং সিপিএমকে (CPM)। একদিকে যেমন মনে করিয়ে দেন বাম জমানায় সিপিএমের সন্ত্রাসের ভয়াবহ কালো দিনগুলির কথা, ঠিক তেমনই সতর্ক করে দেন গেরুয়া স্বেচ্ছাচারিতার বিপজ্জনক ভবিষ্যৎ সম্পর্কে। রাজ্যে অভূতপূর্ব উন্নয়নের ধারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। সামনের পঞ্চায়েত নির্বাচনে এরই নিশ্চিত প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেন শিউলি। তাঁর কথায়, ২০২৪ সালে দেশ থেকে বিজেপি-বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা।


Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...