Friday, June 5, 2026

ত্রিপুরাতেও শ্রদ্ধায়-স্মরণে পালিত একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস

Date:

Share post:

ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার দিনভর ২১ জুলাইয়ের শহিদ স্মরণে ১৩ জন শহিদকে শ্রদ্ধা নিবেদন করেছেন। ত্রিপুরার বিভিন্ন জেলায় পৃথক পৃথক কর্মসূচিতে প্রদেশ তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত হয়েছিল। দলের প্রত্যেক সদস্য এবং বরিষ্ট নেতা-নেত্রীরা উদ্যোগ নিয়ে এই শহিদ দিবস পালন করেছেন। একই সঙ্গে রাজ্য দফতরে বড় পর্দায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সকলের বক্তব্য শোনেন।

রাজ্য সাধারণ সম্পাদক বাপ্টু চক্রবর্তী, তাপস রায়, সহ-সভাপতি প্রকাশ দাস, মহিলা সভানেত্রী পান্না দেব, যুব সভাপতি শান্তনু সাহা, যুব সহ-সভাপতি নীলকমল সাহা এবং সকল নেতৃবৃন্দরা এদিন মিলিত হয়ে শহিদ দিবস পালন করেছেন। মাল্যদান থেকে বক্তব্য রাখা ১৩ জন শহিদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে একপাও পিছু হাটেনি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এছাড়াও তাঁরা ভোলেননি তৃণমূল কংগ্রেস কর্মী মুজিবর ইসলাম মজুমদারকে যেভাবে বিজেপি শাসিত গুন্ডারা নির্মম ভাবে আক্রমণ করেছিল। শ্রদ্ধেয় মুজিবর ইসলাম মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আগরতলার রাজপথ থেকে শুরু করে ধর্মনগর, আমবাসা, বিলোনিয়া, অমরপুর, সোনামুরা রাজ্যের প্রত্যেক জায়গাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই বিশেষ দিনটি পালন করেছেন। কারণ, তাঁরা কখনওই ভুলতে পারেনি ১৯৯৩ সাল এই দিনেই ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা। তৃণমূল কংগ্রেসের সদস্যরা আশ্বাস দিয়েছেন যে ১৩ জনের মধ্যে একজন শহিদের রক্ত যাবেনা বৃথা, ত্রিপুরা রাজ্যের জনসাধারণের অধিকার ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরণ চেষ্টা চালিয়ে যাবে। যেভাবে প্রতিপদে বিজেপি শাসিত গুন্ডাদের দ্বারা সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর ভাবে লড়বার জন্য প্রস্তুতি নিয়েছে। ত্রিপুরার বুকে স্বাধীন এবং পরিবর্তনের সকাল আনার জন্য তৃণমূল কংগ্রেস জোরকদমে মাঠে নেমেছে এবং দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিনিয়ত রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন- চুপিসাড়ে মমতার ভাষণ শুনেছিলেন শুভেন্দু! কীভাবে ধরা পড়ল দেখুন

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...